সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় অভিযানে সদর থানাধীন হাড়দ্দাহ দক্ষিণপাড়া এলাকা থেকে ৬৩০ (ছয়শত ত্রিশ) বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
রবিবার ( ১৯ই এপ্রিল)সন্ধ্যায় র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার সদর থানাধীন হাড়দ্দাহ দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ মাদক ৬৩০ (ছয়শত ত্রিশ) বোতল ফেন্সিডিলসহ সাতক্ষীরা সদর থানার হাড়দ্দাহ এলাকার দিলীপ বিশ্বাসের ছেলে গোপাল চন্দ্র বিশ্বাস (২৮) কে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত মাদক ও আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
