More
    HomeCelebsসাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেককে গণ সংবর্ধনা ও ইফতার মাহফিল

    সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেককে গণ সংবর্ধনা ও ইফতার মাহফিল

    Published on

    spot_img

    মোঃ রুহুল আমিন দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা -২ আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেককে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬ বিকালে কুলিয়া ইউনিয়ন বালিকা বিদ্যালয় মাঠে উক্ত গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়া ইউনিয়ন শাখার আয়োজনে কুলিয়া ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল গফফার এর সভাপতিত্বে ও কুলিয়া ইউনিয়ন সেক্রেটারি হাফেজ মাওলানা সাদিকুল ইসলাম এর সঞ্চালনায় ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্যে রাখেন সাতক্ষীরা ২ আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্যে রাখেন সাতক্ষীরা -৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার। অনুষ্ঠানে কুলিয়া ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে উভয় সংসদ সদস্যদেরকে ফুলেল শুভেচছা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। কুলিয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা সাদিকুল ইসলাম কুলিয়া ইউনিয়নের কিছু কাজের দাবীদাওয়া প্রধান অতিথির কাছে তুলে ধরেন। এসময় অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, দেবহাটা উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমদাদুল হক, দেবহাটা উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মাওলানা রুহুল আমিন, হাফেজ মাওলানা আব্দুস ছাত্তার আজাদী, মাওলানা আব্দুল কাদের, কুলিয়া ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর মাওলানা আনোয়ারুল ইসলাম, মাসুম খান চৌধুরী, টিম সদস্য মাওলানা ইয়াকুব আলী, প্রফেসর সিদ্দিকুর রহমান, দেবহাটা আদর্শ শিক্ষক কল্যান পরিষদ এর সভাপতি মনিরুজ্জামান ও সেক্রেটারি আবুল কালাম আজাদ প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাত্র দুদিন হলো সংসদের অধিবেশন। এর মধ্যে অনেকেই সাতক্ষীরায় জামায়াত এমপিদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার বিভ্রান্তি মূলক সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে, তারা এমনও বলছে সাতক্ষীরার এমপিদের ম্যানেজ করে এখন অনেকেই দুর্নীতি করে যাচ্ছে। বাস্তবে আমি জানাতে চাই- জামায়াত এমপিরা ম্যানেজ হয়না আর কখনও হবেওনা। তাই আপনারা কোন সংবাদ প্রচার করার আগে অনুগ্রহ করে যাচাই করে নিবেন এবং বাস্তব সংবাদ তুলে ধরবেন। অনেকে বলে থাকে যে, সাতক্ষীরা জেলায় সবাই জামায়াত এমপি হওয়ায় সরকারী কোন সুযোগ সুবিধা জেলাবাসী পাবেনা। আসলে সেটা ভুল ধারনা। সরকারী বাজেটে বিএনপি সহ সকল এমপিরা সমান বাজেট পাবেন এবং আমরা সেটা জনগনের কল্যানে যথাযথ ভাবে ব্যবহার করবো। ইতিমধ্যে সরকার কর্তৃক বরাদ্ধকৃত সাতক্ষীরার জন্য আমরা বাস্তবায়ন করেছি। তিনি আরো বলেন বর্তমানে ইরান সমস্যার কারনে তেলের জন্য একটু সমস্যা তৈরি হয়েছে। অনেকে এই সুযোগে মজুদ করার চেষ্টা করার কারনে আরো সমস্যা বেড়ে গিয়েছিল। তাই আমাদের সকলের উচিৎ বিশেষ অবস্থা বিবেচনায় অতিরিক্ত কোন কিছু মজুদ না করে সরকারকে সহযোগিতা করা।

    Latest articles

    সাতক্ষীরায় বিশালাকৃতির মরা গাছ যেন মরণফাঁদ

    মো: রুহুল আমিন (দেবহাটা)  : সাতক্ষীরা সদর উপজেলার গয়েশপুর এলাকায় সরকারি আশ্রয়কেন্দ্রে বসবাসরত চারটি...

    সাতক্ষীরায় বিশালাকৃতির মরা গাছ যেন মরণফাঁদ: আশ্রয়কেন্দ্রে ৪টি পরিবার চরম মৃত্যুঝুঁকিতে

    মো: রুহুল আমিন দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার গয়েশপুর এলাকায় সরকারি আশ্রয়কেন্দ্রে বসবাসরত...

    দেবহাটায় লাশ পোস্টমর্টেম ‘নিষিদ্ধ’ গরুর ডাক্তারের চিকিৎসায় মৃত্যু; ওসি-নেতার হাটে লাশ বিক্রি ২ লাখ ২০ হাজারে!

    নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার দেবহাটা উপজেলায় গবাদিপশু চিকিৎসকের ভুল ইনজেকশনে ২ সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যুর অভিযোগ...

    সাতক্ষীরায় বিষাক্ত জেলি পুশ করা বিপুল পরিমাণ চিংড়ি জব্দ

    সাতক্ষীরায় বিষাক্ত জেলি পুশ করা বিপুল পরিমাণ চিংড়ি জব্দ ​আকিবুজ্জামিন : মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে...

    More like this

    সাতক্ষীরায় বিশালাকৃতির মরা গাছ যেন মরণফাঁদ

    মো: রুহুল আমিন (দেবহাটা)  : সাতক্ষীরা সদর উপজেলার গয়েশপুর এলাকায় সরকারি আশ্রয়কেন্দ্রে বসবাসরত চারটি...

    সাতক্ষীরায় বিশালাকৃতির মরা গাছ যেন মরণফাঁদ: আশ্রয়কেন্দ্রে ৪টি পরিবার চরম মৃত্যুঝুঁকিতে

    মো: রুহুল আমিন দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার গয়েশপুর এলাকায় সরকারি আশ্রয়কেন্দ্রে বসবাসরত...

    দেবহাটায় লাশ পোস্টমর্টেম ‘নিষিদ্ধ’ গরুর ডাক্তারের চিকিৎসায় মৃত্যু; ওসি-নেতার হাটে লাশ বিক্রি ২ লাখ ২০ হাজারে!

    নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার দেবহাটা উপজেলায় গবাদিপশু চিকিৎসকের ভুল ইনজেকশনে ২ সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যুর অভিযোগ...