দীপঙ্কর বিশ্বাস : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদে ভিজিএফ চাউল বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১১ টায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদে ৫ শত ২৫ পরিবারের মাঝে ১০ কেজি হারে ভিজিএফ চাউল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য নুরুজামান, ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য আসমাতুল্লাহ, ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য শওকত হোসেন, ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য মাহমুদ হোসেন, ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য জাকির হোসেন, ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মনিরুল ইসলাম, ১,২,৩ নং ওয়ার্ড মহিলা ইউপি সদস্য ফরিদা পারভীন, ৪, ৫, ৬ নং ওয়ার্ড মহিলা ইউপি সদস্য খাদিজা, ৭,৮,৯ নং ওয়ার্ড মহিলা ইউপি সদস্য রাহিলা পারভীন সহ রাজনৈতিক নের্তৃবৃন্দ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নওয়াপাড়ায় ভিজিএফ কার্ডের চাউল বিতরণ
Published on
