More
    HomeCelebsBANGLADESHসাতক্ষীরায় বিএনপির ২২ নেতা বহিষ্কার

    সাতক্ষীরায় বিএনপির ২২ নেতা বহিষ্কার

    Published on

    spot_img

    দলীয় সিদ্ধান্ত অমান্য করায় সাতক্ষীরার দুই উপজেলা বিএনপির ২২ জন নেতাকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে

    আকিবুজ্জামিন :  বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

    প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনে ধানের শীষ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ কাজী আলাউদ্দীনের সুপারিশ এবং সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশের সিদ্ধান্তক্রমে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

    বহিষ্কৃত নেতারা হলেন- ( কালিগঞ্জ উপজেলা ) বিএনপির 

    নলতা ইউনিয়ন বিএনপির সদস্য আজিজুর রহমান পাড়, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, রতনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শিহাবউদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি সিরাজুল ইসলাম বাবলু, নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি কিসমাতুল বারী ও সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী খান, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল আজিজ গাইন, নলতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিলন কুমার সরকার, মৌতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল কবীর, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান আঙ্গুর, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সহসভাপতি জাকির হোসেন, তারালী ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোনাজাত সানা, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. সফিরউদ্দীন সবুজ ও কোষাধ্যক্ষ নুর ইসলাম মিলন, কুশুলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য এস এম হাফিজুর রহমান বাবু এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য শেখ রবিউল ইসলাম। এ ছাড়া, আশাশুনি উপজেলা বিএনপির বহিষ্কৃত নেতারা হলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. খায়রুল আহসান, সাবেক সদস্য জুলফিকার আলী জুলি ও মিজানুর রহমান, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু হেনা মোস্তফা কামাল এবং বুধহাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম।

    প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিষ্কৃত নেতাদের সঙ্গে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনাও দেওয়া হয়েছে।

    এবিষয়ে আপনাদের মতামত কমেন্ট করুন

    #বহিষ্কৃতনেতা #বিএনপি #সাতক্ষীরা #সংবাদ #নির্বাচন

    Latest articles

    সাভারের তরুণ আইটি বিশেষজ্ঞ মো: সিয়াম বিল্লাহ

    সাভারের তরুণ আইটি বিশেষজ্ঞ মো: সিয়াম বিল্লাহর সাইবার নিরাপত্তা সেবা নজর কাড়ছে সাম্প্রতিক সময়ে তথ্যপ্রযুক্তি...

    দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে বাংলাদেশ

    দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে বাংলাদেশ, বিপন্ন কৃষি ও জনজীবন, বিশ্ববাজারে খাদ্য ও জ্বালানি সংকট - আকিবুজ্জামিন (...

    কুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

    মোমিনুর রহমান: দেবহাটা উপজেলার ১ নং কুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল...

    সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেককে গণ সংবর্ধনা ও ইফতার মাহফিল

    মোঃ রুহুল আমিন দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা -২ আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল...

    More like this

    সাভারের তরুণ আইটি বিশেষজ্ঞ মো: সিয়াম বিল্লাহ

    সাভারের তরুণ আইটি বিশেষজ্ঞ মো: সিয়াম বিল্লাহর সাইবার নিরাপত্তা সেবা নজর কাড়ছে সাম্প্রতিক সময়ে তথ্যপ্রযুক্তি...

    দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে বাংলাদেশ

    দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে বাংলাদেশ, বিপন্ন কৃষি ও জনজীবন, বিশ্ববাজারে খাদ্য ও জ্বালানি সংকট - আকিবুজ্জামিন (...

    কুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

    মোমিনুর রহমান: দেবহাটা উপজেলার ১ নং কুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল...