More
    HomeCelebsBANGLADESHবেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দেবহাটায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

    বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দেবহাটায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

    Published on

    spot_img

    বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দেবহাটায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

    স্টাফ রিপোর্টার (সাতক্ষীরা) –

    সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দেবহাটায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে গাজীরহাট শিমুলিয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

    নওয়াপাড়া ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আহসানউল্লাহ ঢালীর সঞ্চালনায় নওয়াপাড়া  ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক,  জেলা যুবদলের সাবেক সভাপতি আইনুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাড. কামরুজ্জামান ভুট্টো, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, দেবহাটা উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক ক্যাশিয়ার আলহাজ্ব রেজাউল করিম, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রাজিব হোসেন রাজু, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি ও ছাত্রনেতা ইব্রাহিম কবির মিঠু, বিএনপি নেতা মোঃ ইনরান,  সরকারি কেবিএ কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ফরহাদ হোসেন সহ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশ ও দেশের মানুষের কল্যাণে সারা জীবন নিরলসভাবে কাজ করে গেছেন। দেশনেত্রীকে দেশের মানুষ ভালোবাসে বলেই তাঁর জানাজায় লাখ লাখ মানুষ অংশ নিয়েছে। তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। আলোচনা সভা শেষে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইমাম ও হাফেজ মাওলানা মোঃ মনিরুল ইসলাম।

    Latest articles

    সাভারের তরুণ আইটি বিশেষজ্ঞ মো: সিয়াম বিল্লাহ

    সাভারের তরুণ আইটি বিশেষজ্ঞ মো: সিয়াম বিল্লাহর সাইবার নিরাপত্তা সেবা নজর কাড়ছে সাম্প্রতিক সময়ে তথ্যপ্রযুক্তি...

    দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে বাংলাদেশ

    দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে বাংলাদেশ, বিপন্ন কৃষি ও জনজীবন, বিশ্ববাজারে খাদ্য ও জ্বালানি সংকট - আকিবুজ্জামিন (...

    কুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

    মোমিনুর রহমান: দেবহাটা উপজেলার ১ নং কুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল...

    সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেককে গণ সংবর্ধনা ও ইফতার মাহফিল

    মোঃ রুহুল আমিন দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা -২ আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল...

    More like this

    সাভারের তরুণ আইটি বিশেষজ্ঞ মো: সিয়াম বিল্লাহ

    সাভারের তরুণ আইটি বিশেষজ্ঞ মো: সিয়াম বিল্লাহর সাইবার নিরাপত্তা সেবা নজর কাড়ছে সাম্প্রতিক সময়ে তথ্যপ্রযুক্তি...

    দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে বাংলাদেশ

    দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে বাংলাদেশ, বিপন্ন কৃষি ও জনজীবন, বিশ্ববাজারে খাদ্য ও জ্বালানি সংকট - আকিবুজ্জামিন (...

    কুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

    মোমিনুর রহমান: দেবহাটা উপজেলার ১ নং কুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল...